হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ার কোন আসনে কয়টি হ্যাঁ-না ভোট পড়েছে

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোটের দিক থেকে এগিয়ে রয়েছে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন। অপরদিকে, না ভোট সবচেয়ে বেশি পড়েছে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মোট ভোট দিয়েছেন ২ লাখ ৮২ হাজার ৫৮৫ জন, যা মোট ভোটারের ৬৯.৮৬ শতাংশ। এর মধ্যে ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৯০ এবং পোস্টাল ব্যালটে ২ হাজার ২২৪টি। সব মিলিয়ে হ্যাঁ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৭৮ হাজার ৯১৪। অন্যদিকে, না ভোট পড়েছে কেন্দ্রে ৬৩ হাজার ৭৭৯ এবং পোস্টাল ব্যালটে ২৮৫টি; মোট না ভোট ৬৪ হাজার ৬৪। চার আসনের মধ্যে এই আসনেই সবচেয়ে কম হ্যাঁ ও না ভোট রেকর্ড করা হয়েছে।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মোট ভোট দিয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৫৪৭ জন (ভোটদানের হার ৭২.৯২ শতাংশ)। এর মধ্যে কেন্দ্রে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ৩৫ হাজার ৩০৮ এবং পোস্টাল ব্যালটে ২ হাজার ৮২৬টি; মোট হ্যাঁ ভোট ২ লাখ ৩৮ হাজার ১৩৪, যা চারটি আসনের মধ্যে সর্বোচ্চ। না ভোট পড়েছে কেন্দ্রে ৭৫ হাজার ৮৯৩ এবং পোস্টাল ব্যালটে ২৬৮টি; মোট ৭৬ হাজার ১৬১।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মোট ভোট দিয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯৬৯ জন (ভোটদানের হার ৭২.৮৫ শতাংশ)। নির্বাচন অফিসের তথ্যে দেখা যায়, কেন্দ্রে হ্যাঁ ভোট ২ লাখ ৩২ হাজার ৬৫৫ এবং পোস্টাল ব্যালটে ২ হাজার ২২৪টি। অন্যদিকে, কেন্দ্রে না ভোট ৬৫ হাজার ৩৬ এবং পোস্টাল ব্যালটে ২৫৩টি।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোট ভোট দিয়েছেন ৩ লাখ ৭ হাজার ৮০৬ জন (ভোটদানের হার ৭২.৫২ শতাংশ)। হ্যাঁ ভোট পড়েছে কেন্দ্রে ১ লাখ ৯৩ হাজার ৮১২ এবং পোস্টাল ব্যালটে ৩ হাজার ২০১টি; মোট ১ লাখ ৯৭ হাজার ১৩। না ভোট পড়েছে কেন্দ্রে ৮৫ হাজার ৬৮৬ এবং পোস্টাল ব্যালটে ১০টি; মোট ৮৫ হাজার ৬৯৬, যা চার আসনের মধ্যে সর্বোচ্চ।

তালায় বাসের ধাক্কায় মোটরভ্যানের যাত্রী গৃহবধূ নিহত

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির যাত্রা শুরু

সেতু আছে রাস্তা নেই, সাঁকো দিয়ে হাজারো মানুষের পারাপার

দুই বছরের শিশুর মাথার ওজন ১২ কেজি

বাগেরহাট চেম্বার অফ কমার্সের নতুন কমিটির শপথ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

অস্ত্র-গুলিসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত খবির মোল্লা গ্রেপ্তার

সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ

স্বেচ্ছাসেবক লীগ নেতার ‘ভা‌তিজা রাসেল’ বেনাপোল ইমিগ্রেশনে আটক