হোম > সারা দেশ > খুলনা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত বিএনপি নেতা মতিয়ার রহমান সমর্থিত বেষ্টপুর গ্রামের মিরাজ জোয়ার্দার, আবু তালেব, উল্লাস, ইমরান, শাহিন মন্ডল, ফজলুর রহমান, সেলিম এবং একই গ্রামের কফিল মেম্বার সমর্থিত মো. লাল্টু বিশ্বাস, মো. আক্তার হোসেন, মো. খাইরুল ইসলাম, মফিজুল আলী, মোশারফ হোসেন, আনিস মোল্লা, সাকিব, আব্দুল কাদের, মো. বিল্লাল হোসেন, সাঞ্জু, আবেদ আলী।

অপর‌দি‌কে সংঘ‌র্ষে আহত ৩৫ জন ‌শৈলকূপা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন। ২৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল, কু‌ষ্টিয়া মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ও ফ‌রিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে।

স্থানীয় গ্রামের বসিন্দা আরশাদ আলী জা‌নি‌য়ে‌ছেন, আওয়ামী লী‌গের নেতাকর্মী নি‌জে‌দের দ‌লে নি‌য়ে সামাজিক দল গঠন করা‌কে কেন্দ্র ক‌রে ‌‌বিএন‌পি কর্মী মতিয়ার ‌চেয়ারম্যান ও কফিল উদ্দীন মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উভয়প‌ক্ষে ৫ আগ‌স্টের প‌র আওয়ামী লীগের কর্মী‌দের দ‌লে যোগদান করা‌নো নিয়ে প্রতিযোগিতা চ‌লে আস‌ছি‌লো। ফ‌লে গ্রামে সামা‌জিক বিশৃঙ্খলা দেখা দেয়।

বৃহস্পতিবার ভোরে বিষ্ণুপুর গ্রামের চায়ের দোকান থে‌কে এ সংঘর্ষ হয়। এসময় ১৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপা‌ট করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ আল মামুন জানিয়েছেন, মতিয়ার রহমান সমর্থিত আহতরা ঝিনাইদহে ও কফিল মেম্বারের সমর্থকরা শৈলকূপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এখনো কোন মামলা হয়নি।

জেডএম

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

মেহেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ২

ঝিনাইদহে সড়‌ক দুর্ঘটনায় নিহত যুবক

বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহে আ‌ধিপত্য বিস্তার‌ নিয়ে সংঘর্ষ, আহত ৩০

সেই যুগ্ম সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ মিথ্যা: পুলিশ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি, বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ

সীমান্তের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী