হোম > সারা দেশ > খুলনা

নির্মাণাধীন বাড়ির মালামাল চুরি মামলায় যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

আরাফাত শিকদার

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নির্মাণাধীন বাড়ির মালামাল চুরির মামলায় আরাফাত শিকদার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৮ এপ্রিল) উপজেলার গাড়ফা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে প্রেরণ করা হলে আদালত আরাফাতকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

গ্রেপ্তার আরাফাত শিকদার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মৃত শিকদার বাদশা মিয়া ছেলে ।

গত ২ এপ্রিল নির্মাণাধীন বাড়িতে চুরির ঘটনায় আদালতে বাদী হয়ে ভুক্তভোগী সাজিদ রায়হান মামলা দায়ের করেন৷ এতে চারজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন, আরাফাত শিকদার, নাদিম মোল্লা ওরফে রাকিব মোল্লা ও সালাউদ্দিন মোল্লা৷

মামলাসূত্রে জানা যায়, গাড়ফা গ্রামের সাজিদ রায়হানের বাড়িতে নির্মান কাজ চলছিল। গত ২৪ মার্চ আসামিরা বৈদ্যুতিক তার, বাথরুম ও টয়লেটের প্লাস্টিকের পাইপ, জি.আই ফিটিংস, পি.ভি.সি দরজা, প্লাস্টিকের দরজা, বৈদ্যুতিক মোটরচালিত পাম্প, সিড়ি তৈরির রড, সেনিটারি পাইপ, বাথরুমের দরজা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গেল ২ এপ্রিল সাজিদ রায়হান বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোল্লাহাট থানার উপ-পরিদর্শক আল আমিন খান বলেন, এজাহার নামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় অন্য তিন আসামিকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২