হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

দস্যু দমনে জিরো টলারেন্স

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত দেড় বছরে বিভিন্ন দস্যু বাহিনীর ৬১ সদস্যকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, জলদস্যু ও বনদস্যু দমন, জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময় ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অবৈধ জাল, রেণুপোনা, হরিণের মাংস ও ফাঁদ জব্দ এবং ২৯ জন শিকারিকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনা করা হচ্ছে। কোস্ট গার্ড, নৌবাহিনী, র‍্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে এ অভিযান চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২