হোম > সারা দেশ > খুলনা

চিতলমারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের উদ্বোধন করলেন জামায়াতের এমপি

উপজেলা প্রতিনিধি, (চিতলমারী) বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় চিতলমারী এ কে ফাইজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আয়োজনে দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের নেতা আব্দুল কাদের মুন্সী এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রিয়াজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে ধারাভাষ্য প্রদান করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জাহাঙ্গীর হোসেন বিন্দু এবং বিএনপি নেতা মো. সেলিম খান।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

রেলবাজার দোকান মালিক সমিতির উন্নয়নে বিএনপি নেতার অর্থ সহায়তা

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন: গোলাম পরওয়ার

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে