হোম > সারা দেশ > খুলনা

নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, বাগেরহাট-২ এর আয়োজনে কর্মসূচিতে বাগেরহাট মহিলা জামায়াতের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের খুলনা বিভাগীয় সেক্রেটারি মনিরা সাইদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. মনোয়ারা আজাদ।

এ সময় বক্তারা বলেন, দেশে নারীদের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে। প্রতিনিয়ত নারী ও কন্যাশিশুরা সহিংসতা, নির্যাতন ও হেনস্তার শিকার হচ্ছে। অথচ এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মনোয়ারা আজাদ বলেন, “নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু বর্তমান ব্যবস্থায় নারীরা নিরাপদ নয়। অবিলম্বে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ডা. আকলিমা পারভীন, জেসমিন সুলতানা, হাসিনা নার্গিস, রেশমা ইসলাম, নিলুফা ইসলাম ও লায়লা আরজুমান।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন,“নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”

বিক্ষোভ মিছিলে নারীদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

দাগি সন্ত্রাসীদের সক্রিয় করে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানোর অপচেষ্টা চলছে: পরওয়ার

কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত

আমার দেশ সাংবাদিক ও তার স্ত্রীকে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা হবে: সাদিক কায়েম

মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ

কর্মীদের মারধর করে জামায়াতের অফিস ভাঙচুর বিএনপি নেতার

ত্রিমুখী লড়াইয়ের আভাস

কালীগঞ্জে ধানের শীষের বিলবোর্ড ভাঙচুর