হোম > সারা দেশ > খুলনা

পচা গরুর মাংস বিক্রির প্রমাণ মেলায় দোকান সিলগালা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরে পচা গরুর মাংস বিক্রির প্রমাণ মেলায় দোকান সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযোগকারীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল ওই দোকান সিলগালা করে দেন। এ সময় পালিয়ে যান দোকানদার আরোজ আলী ও তার সহকর্মীরা।

আশরাফুল আলম রাসেল জানান, জীবননগর পৌর এলাকার জানু শাহার ছেলে আরোজ আলীর (৪০) দোকান থেকে বেনীপুর গ্রামের রহমানের ছেলে বাদল ১৩ কেজি গরুর মাংস কিনে বাড়ি নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মাংস পচা দেখে তিনি ফেরত নিয়ে আসে।

এতে আরোজ আলী ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা করে। পরে নিরুপায় হয়ে তারা তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ করলে, ওই মাংস যে পচা তার প্রমাণ মেলে। দোকান সিলগালা করে জনসমক্ষে পঁচা মাংসগুলো নষ্ট করে দেয়া হয়।

জেডএম

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত