হোম > সারা দেশ > খুলনা

তেল পাম্পে বৈষম্যবিরোধী নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহে তেল পাম্পের কর্মচারীদের পিটুনিতে নিরব নামে বৈষম্যবিরোধী নেতা হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে তার পিতা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আটক ৩ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের নাসির উদ্দিনের ছেলে, আড়য়াকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে রবিজুল ইসলাম ও সুরাট ইউনিয়নের কাস্টসাগরা গ্রামের সাফিয়ার রহমানের ছেলে দাউদ হোসেন।

ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফীন জানান, শনিবার রাতেই নিহতের পিতা আলিমুর বিশ্বাস বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। আটককৃত ৩ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে নিরব তার দুজন বন্ধুসহ মোটরসাইকেলে তেল নিতে যান। কিন্তু ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীরা তাকে তেল দেননি। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে প্রতিবাদ করেন । এ নিয়ে ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিক্রয়কর্মীরা তাকে বাঁশের লাঠি দিয়ে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিরব ঝিনাইদহ শহরে ফাস্টফুডের ব্যবসা করত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন।

দুই‌ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক

প্রথম অধিবেশনেই ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে শপথ নিন

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক

ঝিনাইদহে নিরব হত্যার প্রতিবাদে বাসে অ‌গ্নিসং‌যোগ, পাম্প ভাঙচুর

আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত

চুয়াডাঙ্গায় মেডিকেল সেন্টার সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ

জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

ভারত থেকে চোরাই পথে আসছে জীবনঘাতী আগ্নেয়াস্ত্র

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবিতে মানববন্ধন