হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন। গতকাল বিকালে ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মিরাজ (২৭), নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙা বড়নাল গ্রামের উজ্জ্বল মোল্লা (২৮), খুলনার দৌলতপুরের বিএল রোডের সোহাগ সিকদারের ছেলে শাকিল শিকদার (২২), কুষ্টিয়ার ভেড়ামারার হালদারপাড়ার সহাদবের ছেলে সব্রত বিশ্বাস (১৮), বাগেরহাটের মোল্লাহাটের চাঁদেরহাট গ্রামের নারায়ণ মজুমদারের ছেলে নয়ন মজুমদার (২৮) ও ঢাকার মোহাম্মদপুরের শেরেবাংলা রোডের অশোক বালা (৪৫)।

বাঘাডাংগা বিওপির হাবিলদার জিনারুল ইসলামের নেতৃত্বে টহল চলাকালে কাঞ্চনপুর গ্রামের রাস্তা থেকে ৮ বাংলাদেশিকে আটক করে বিজিবি। এছাড়া খোসালপুর বিওপির হাবিলদার শিকদার ইউনুসের নেতৃত্বে টহলে নারী ও শিশুসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। এদিকে পলিয়ানপুর বিওপির হাবিলদার জুয়েলের নেতৃত্বে সীমান্তবর্তী রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। পৃথক এসব অভিযানে আটককৃত ১৫ জনের মধ্যে ৭ জন নারী ও ২ জন শিশু। আইনগত বাধ্যবাধকতার কারণে আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক ৯ নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক বাকি ৬ বাংলাদেশিকে পাসপোর্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা