হোম > সারা দেশ > খুলনা

ছিনতাইকালে ধরে তুহিন দাসকে গণধোলাই ও পুলিশে সোপর্দ

উপজেলা প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)

পাইক গাছা থানা

খুলনা পাইকগাছা থানা পুলিশ এক ছিনতাইকারীকে জনতার সহায়তায় আটক করেছে।

শনিবার রাতে বিকাশ এজেন্ট ব্যবসায়ী সাধন দেবনাথকে (৪৭) হাতুড়িপেটা করে গুরুতর অবস্থায় তার কাছে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ছিনতাইয়ের সময় স্থানীয়রা হাতেনাতে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক তুহিন দাস উপজেলার রাড়ুলীর ষষ্ঠীতলা এলাকার বিমল দাসের ছেলে।

রোববার দুপুর ১২টার দিকে তাকে পুলিশ হেফাজতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ছিনতাইয়ের শিকার সাধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

পুলিশ ও ঘটনার শিকার সাধন জানায়, বিকাশ এজেন্ট ব্যবসায়ী সাধন প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাইসাইকেলযোগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাড়ুলীর বিজ্ঞানী পিসি রায়ের বাড়ির রাস্তা অভিমুখে দিঘিরপাড় নামক স্থানে পৌঁছালে পাশের বাগানের মধ্য থেকে আকস্মিক তিন থেকে চারজন যুবক তার পথরোধ করে ঘিরে ধরে শরীরের বিভিন্ন স্থানে হাতুড়িপেটা করে তার কাছে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা, একটি টার্চ ফোন ও দু’টি বাটন ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এসে তুহিন দাসকে একটি চাকুসহ আটক করে। অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর তারা গণধোলাই দিয়ে স্থানীয় রাড়ুলী ক্যাম্পের পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে রাড়ুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তুহিন দাসকে পুলিশ হেফাজতে নিয়ে ঐ রাতেই চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

থানার ডিউটি কর্মকর্তা এসআই নূর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় তুহিন দাস নামে আটক একজন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় খুমেক হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রথমে থানায় একটি অভিযোগ ও সর্বশেষ মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এমএস

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামপালে খতমে কোরআন

জিয়ার শাহাদাতবার্ষিকীতে খুলনায় আলোচনা সভা

আমের আঁটি শ্বাসনালিতে আটকে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রদলের মামলায় আটক এনসিপি নেতাদের মুক্তি দাবি

ষাটগম্বুজ মসজিদ ও খান জাহানের মাজারে দর্শনার্থীদের ভিড়

খুলনায় পশু বিক্রি ও রাজস্ব আদায়ে রেকর্ড, হতাশায় বড় গরুর খামারিরা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৃহহীন পরিবার পেল নতুন ঘর

গড়াই নদীতে ঝাঁপ, মা উদ্ধার, শিশু নিখোঁজ

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে: আইনমন্ত্রী