হোম > সারা দেশ > খুলনা

‎সাতক্ষীরার আশাশুনিতে রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

আমার দেশ অনলাইন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৫নং বড়দল ইউনিয়নে দীর্ঘ প্রতীক্ষিত রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বছরের পর বছর সংস্কারহীন থাকার পর কাজ শুরু হলেও, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কার্পেটিংয়ে অনিয়মের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

‎অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে উপজেলার বড়দল বাজার থেকে খাজরা পর্যন্ত সংযোগ সড়কটি।

‎এলাকাবাসী জানান, বড়দল বাজার থেকে খাজরা পর্যন্ত সড়কটি এ অঞ্চলের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল দশায় পড়ে ছিল। খানাখন্দ আর ধুলোবালিতে জর্জরিত এই রাস্তায় চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতেন হাজার হাজার মানুষ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সংস্কার কাজ শুরু হতেই অনিয়মের চিত্র ফুটে ওঠে।

‎সরেজমিনে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তা সংস্কারের নামে যেনতেন কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়দের মূল অভিযোগগুলো হলো

নিম্নমানের সামগ্রী ব্যবহার: পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত বিটুমিন ও খোয়া অত্যন্ত নিম্নমানের।

‎নিয়ম না মানা: সরকারি শিডিউল অনুযায়ী যে পুরুত্বে পিচ ঢালাই ও কার্পেটিং করার কথা, তা মানা হচ্ছে না।

‎তড়িঘড়ি করে কাজ শেষ করা: এলাকাবাসীর বাধা উপেক্ষা করে রাতের আঁধারে বা তড়িঘড়ি করে দায়সারাভাবে কাজ শেষ করার পায়তারা চলছে।

‎স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর আমরা কাদা আর গর্তে চলাচল করেছি। এখন যখন কাজ হচ্ছে, তখন ঠিকাদার সিন্ডিকেট করে সব টাকা মেরে খাচ্ছে। হাত দিলেই পিচ উঠে আসছে। আমরা এই দুর্নীতির বিচার চাই।”

‎রাস্তা সংস্কারে এমন প্রকাশ্য অনিয়ম চললেও তদারকিতে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। স্থানীয়দের দাবি, প্রশাসনের যথাযথ তদারকির অভাবেই ঠিকাদারি প্রতিষ্ঠান এমন দুর্নীতির সাহস পাচ্ছে।

‎বড়দল ইউনিয়নের সচেতন নাগরিক ও সাধারণ মানুষ অবিলম্বে এই অনিয়ম বন্ধ করে সরকারি মানদণ্ড অনুযায়ী রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, ভোগান্তিতে জনজীবন

বনদস্যু আতঙ্কের মধ্যে সুন্দরবনে মধু আহরণ শুরু

দৌলতপুরে তেল মজুতের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মোংলায় খেয়া পারাপারে দুর্ঘটনা, আহত দুইশ’র বেশি শ্রমিক

মেহেরপুরে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ

মেহেরপুরে ডিজেল মজুতের অভিযোগে আটক ১

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে স্ট্রোকে মৃত্যু

সুন্দরবনে দস্যুদের কাছে জিম্মি হাত-পা বাঁধা জেলেকে উদ্ধার

হাসপাতালে এসে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার যুবদল কর্মী