হোম > সারা দেশ > খুলনা

সমুদ্রে তিনদিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

শ্যাফট বিকল হয়ে তিনদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামের ফিশিং বোটটি ৮ জেলে নিয়ে মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বোটের শ্যাফট বিকল হয়ে যায় এবং বোটটি সমুদ্রে ভাসতে থাকে। তিনদিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ১৭ আগস্ট রবিবার সকাল ১০টায় বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করে বিষয়টি জানান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘স্বাধীন বাংলা’ দ্রুত অভিযান শুরু করে। তারা অল্প সময়ের মধ্যেই মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন ৫ নম্বর বয়া এলাকা থেকে জেলেসহ বোটটিকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার দেওয়ার পর বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেয় কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২