হোম > সারা দেশ > খুলনা

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে সিলিং ফ্যানের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপা শিকদার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গৃহবধূ রুপা শিকদার লেবুগাতী গ্রামের সুজন শিকদারের স্ত্রী।

সুজন শিকদার জানান, রাত ৮টার দিকে তার স্ত্রী সিলিং ফ্যানের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা । সম্ভবত আজ সকালে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘বুধবার রাতে লেবুগাতী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রুপা শিকদার নামে এক গৃহবধূ মারা গেছেন। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত