হোম > সারা দেশ > খুলনা

কারো প্রতি বিরাগ নয়, সবাই সমান নাগরিক সেবা পাবেন

কেসিসির দায়িত্ব নিয়ে মঞ্জু

খুলনা ব্যুরো

খুলনা সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত ও নাগরিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, কেসিসি হবে শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। নিজে যেমন অবৈধ অর্থ আয় করবেন না, তেমনি কর্মকর্তা-কর্মচারীদেরও সৎভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেবেন। জনগণের পাশে থেকে তাদের সমস্যা জানার চেষ্টা এবং তা বাস্তবায়নে কাজ করবেন। রোববার দুপুরে কেসিসির দায়িত্ব গ্রহণের পর তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনাকে নতুন করে সাজানোর ইচ্ছা প্রকাশ করেছেন এবং সে লক্ষ্য বাস্তবায়নের দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন। এ দায়িত্ব পালনে আমি জনগণের সহযোগিতা চাই। সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের কল্যাণে কাজ করব। কারো প্রতি বিরাগ বা প্রতিহিংসা নিয়ে নয়, সবাই সমান নাগরিক সেবা পাবেন ইনশাল্লাহ।

নতুন প্রশাসক বলেন, সব উন্নয়নমূলক কাজ হবে টেকসই ও স্বচ্ছভাবে, কোনো ধরনের কমিশন বাণিজ্য সহ্য করা হবে না। মহান আল্লাহকে সাক্ষী রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি।

এর আগে খুলনা বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ (অতিরিক্ত সচিব) তাকে প্রশাসকের দায়িত্ব বুঝিয়ে দেন।

তিনি আরো বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এ সিটি করপোরেশনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা তার প্রধান দায়িত্ব। নাগরিকদের সম্মান ও মর্যাদা রক্ষা, সমস্যা সমাধান এবং বাধাহীন সেবা নিশ্চিত করতে কাজ করবেন তিনি।

গত ২২ ফেব্রুয়ারি দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। খুলনা সিটির প্রশাসকের দায়িত্ব পান বিএনপির খুলনা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর কমিটির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

দুটি সেতুর অভাবে দুর্বিষহ জীবন দৌলতপুর চরবাসীর

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

গ্রামের স্কুল থেকে শহরে আসা শিক্ষকদের ফিরে যেতে হবে: শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

লোহাগড়ায় বিরিয়ানির প্রলোভন দেখিয়ে জয় বাংলা, গ্রেপ্তার ২

কালীগঞ্জে সংস্কারের অভাবে অস্তিত্বের সংকটে ২১ প্রত্নতাত্ত্বিক স্থাপনা

পথের বাজারে টিকে আছে ঐতিহ্যবাহী বাঁশশিল্প

আড়াই হাজার কো‌টি টাকা হা‌তি‌য়ে নেয়া হুন্ডি কাজল ভারতে মারা গেছেন

খুবিতে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি