হোম > সারা দেশ > খুলনা

রূপসায় বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

উপজেলা প্রতিনিধি, রূপসা (খুলনা)

প্রতীকী ছবি

রূপসায় একটি লোকাল বাসের ধাক্কায় মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু (৪৯) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হন।

৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে রূপসার আমদাবাদ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলার গোরম্ভা গ্রামের অমর কুন্ডু ও তার স্ত্রী লিলি কুন্ডুকে খুলনার একটি আই হাসপাতালে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

চিকিৎসা শেষে স্বামী-স্ত্রীর সেই বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় জীবন যায় স্ত্রীর। দুপুর সাড়ে ১২টার দিকে তারা খুলনা-মংলা মহাসড়কের আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫ নম্বরের একটি লোকাল বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা লিলি কুন্ডু ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অমর কুন্ডু গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও এর চালক সাগরকে (২৬) রূপসা থানাধীন কুদিরবটতলা এলাকা থেকে আটক করা হয়েছে। পরবর্তী আইি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২