হোম > সারা দেশ > খুলনা

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় পুশইনের চেষ্টা ব্যর্থ হলে পরে তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার ভোর ৪টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট-সংলগ্ন ১১ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে আটজন পুরুষ এবং তিনজন নারী। বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের বাধা পেয়ে শেষ পর্যন্ত পুশইনের পরিকল্পনা থেকে সরে আসে বিএসএফ। পরে জড়ো করা ১১ জনকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা যায়, ভোর প্রায় ৪টার দিকে সীমান্তের ভারতীয় অংশে ১১ জন বাংলাভাষী ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। তাদের বাংলাদেশে প্রবেশ করানোর প্রস্তুতি চলছিল বলে জানা যায়। বিষয়টি জানতে পেরে দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। এ সময় স্থানীয় গ্রামবাসীও বিজিবির সঙ্গে অবস্থান নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা, বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, বিএসএফের পক্ষ থেকে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা প্রতিহত করেছে। পরবর্তীতে তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এমই

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক