হোম > সারা দেশ > খুলনা

অপরিকল্পিত আবাসন প্রকল্পে ঝুঁকি বাড়ছে খুলনার

খুলনা ব্যুরো

যত্রতত্র অপরিকল্পিত ও অননুমোদিত আবাসন প্রকল্প গড়ে ওঠায় খুলনা শহর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে। রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, পানি ও বিদ্যুতের সংযোগ ছাড়াই কৃষি জমিতে গড়ে ওঠা এসব প্রকল্প ভবিষ্যতের জন্য এক বিশাল সংকট হিসেবে দেখা দেবে। সমন্বয়হীন কাজ পরিকল্পিত পরিবেশবান্ধব নগরীর গড়ার অন্তরায় জানিয়ে অবিলম্বে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

‘খুলনায় আবাসন প্রকল্প ও নগর ব্যবস্থাপনা: পরিবেশ সংরক্ষণে করণীয়’ শীর্ষক এক সেমিনার বিশেষজ্ঞরা নানা প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন। মঙ্গলবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা।

সেমিনারে কিনোট পেপার উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আহসানুল কবির। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন- খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী সাবিরুল আলম, প্লানিং অফিসার তানভীরুল আলম, কুয়েট অধ্যাপক ড. তুষার কান্তি রায় ও বেলার হেড অব প্রোগ্রাম ফিরোজুল হক মিলন। স্বাগত জানান বেলা’র বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল।

সেমিনারে কেসিসি, ওয়াসা, কেডিএ, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির যাত্রা শুরু

সেতু আছে রাস্তা নেই, সাঁকো দিয়ে হাজারো মানুষের পারাপার

দুই বছরের শিশুর মাথার ওজন ১২ কেজি

বাগেরহাট চেম্বার অফ কমার্সের নতুন কমিটির শপথ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

অস্ত্র-গুলিসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত খবির মোল্লা গ্রেপ্তার

সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ

স্বেচ্ছাসেবক লীগ নেতার ‘ভা‌তিজা রাসেল’ বেনাপোল ইমিগ্রেশনে আটক

চুয়াডাঙ্গায় অফিসকক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে চড় মারলেন অভিভাবক