হোম > সারা দেশ > খুলনা

নির্বাচনি সহিংসতা ঠেকাতে বিজিবির কঠোর অভিযান, ১৪ এয়ারগান উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

ছবি: আমার দেশ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সহিংসতা প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি আরো জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোররাতে আনুমানিক রাত ২টার দিকে আরবিজি কোম্পানির অধীন কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও নায়েব সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কৈখালী বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে এবং শূন্যরেখা থেকে আনুমানিক দুই কিলোমিটার পূর্বে গোলাখালী নদীর পাড়সংলগ্ন একটি চিংড়ি ঘের এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে চিংড়ি ঘেরের এক কোণায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ভারত থেকে অবৈধভাবে আনা ১৪টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানের গুলি, ৯টি স্প্রিং, ৫০টি পিস্টন হোল্ডার ও ২২টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য চার লাখ ৭০ হাজার ২০০ টাকা।

বিজিবির প্রাথমিক ধারণা, আসন্ন নির্বাচনকে ঘিরে দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই এসব অস্ত্র সীমান্ত পেরিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট অস্ত্র ও চোরাচালান চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে।

এ বিষয়ে নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ (এন), বিরএন বলেন, নির্বাচনকে সামনে রেখে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র প্রবেশ, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, ভোগান্তিতে জনজীবন

বনদস্যু আতঙ্কের মধ্যে সুন্দরবনে মধু আহরণ শুরু

দৌলতপুরে তেল মজুতের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মোংলায় খেয়া পারাপারে দুর্ঘটনা, আহত দুইশ’র বেশি শ্রমিক

মেহেরপুরে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ

মেহেরপুরে ডিজেল মজুতের অভিযোগে আটক ১

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে স্ট্রোকে মৃত্যু

সুন্দরবনে দস্যুদের কাছে জিম্মি হাত-পা বাঁধা জেলেকে উদ্ধার

হাসপাতালে এসে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার যুবদল কর্মী