হোম > সারা দেশ > খুলনা

সাত মাসে মোংলা বন্দরে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং

চলতি অর্থবছরে

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলা সমুদ্র বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। প্রতি বছরই এ বন্দরে রেকর্ড পরিমাণ জাহাজ আগমন করে। মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১ টি বিদেশী বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ৭৯.১৯% বেশি। ২০২৪-২৫ অর্থ বছরে মোট ২১ হাজার ৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিলো যা বর্তমান অর্থবছরে ০৭ মাসে হ্যান্ডলিং হয়েছে।

জুলাই-২০২৫ থেকে জানুয়ারি-২০২৬ এই ০৭ মাসে ৫১৫ টি বিদেশী বাণিজ্যিক জাহাজ আগমন করেছে। এ সময়ে ৬ হাজার ৪০৪ টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লক্ষ ৬৬ হাজার মে.টন যা, গত বছরের একই সময়ের তুলনায় ২৫.০৩% বেশি।

বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান আমার দেশকে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে সরকার গঠন করেছে। নবনির্বাচিত সরকার-কে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা আশাবাদী নতুন সরকারের দায়িত্বাধীন নেতৃত্বে মোংলা বন্দরের মাধ্যমে জাহাজ আগমন বৃদ্ধির সাথে সাথে আমদানি-রপ্তানি বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

২০২৫-২৬ অর্থবছর এখনো ০৫ মাস বাঁকি তবে আমরা ইতোমধ্যে গত বছরের কন্টেইনার হ্যান্ডলিং অতিক্রম করেছি।

বন্দর ব্যবহারকারীর সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2, HP-3 নামক তিনটি নতুন অপারেশনাল এ্যাঙ্কর বার্থ হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে উক্ত বার্থসমূহে ৯.০০ মিটার ড্রাফটের ১৬ (ষোল) টি বাণিজ্যিক জাহাজ সফলতার সাথে অপারেশনাল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এখন থেকে উক্ত বার্থসমূহে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯.০০ মিটার ড্রাফটের বাণিজ্যিক জাহাজ কার্গো অপারেশন করা সম্ভব হবে।

বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ এবং এলপিজির মতো প্রয়োজনীয় পণ্য আমদানি এবং মোংলা বন্দর সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড় এবং সাধারণ পণ্যসম্ভারসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে।

ঈদের ছুটিতেও সতর্ক সুন্দরবনের বনরক্ষীরা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত

সড়কে শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা, একাধিক গাড়িকে জরিমানা

অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণসহায়তা বিতরণ করলেন জামায়াত এমপি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

শাহানারার জীবনপ্রদীপ নিভে গেল বজ্রপাতে

অভয়নগরে ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ঝিনাইদহ সীমান্তে আটক ২

সূর্য ডুবলেই মহেশপুর সীমান্ত দিয়ে প্রবেশ করছে ভারতীয় গরু

সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার