হোম > সারা দেশ > খুলনা

যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

যশোর অফিস

যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫০) নামে বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে সাতটার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় নয়ন কমিশনারের অফিসের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আলমগীর শঙ্করপুর এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

নিহতের বড়ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে আলমগীর শঙ্করপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে গল্প করছিলেন। ওইসময় অজ্ঞাত দুর্বৃত্তরা আলমগীরের মাথার বামপাশে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, লোকজন রক্তাক্ত অবস্থায় আলমগীরকে হাসপাতালে আনে। তার মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর মুমিনুল হক বলেন, আমরা শুনেছি শঙ্করপুর ইসহাক সড়কে স্থানীয় বিএনপির নেতাকে গুলি করা হয়েছে। তার মাথায় গুলি লেগেছে বলে জানতে পেরেছি। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানতে এবং আসামি আটকে চেষ্টা করছে।

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ মিথ্যা: পুলিশ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি, বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ

সীমান্তের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূর

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ ও আন্তর্জাতিক বিচার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

রূপসা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত