হোম > সারা দেশ > খুলনা

দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রো-প্রাইভেটকারে ডাকাতি

দুই সাবেক চেয়ারম্যানসহ আহত ৫

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন গহেরপুর কানাপুকুর এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মারধর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। হামলায় দুই সাবেক ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার ভোরে স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে গভীর রাতে (আনুমানিক রাত ২টার দিকে) গহেরপুর কানাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, গভীর রাতে ওই সড়ক দিয়ে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার গন্তব্যের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গহেরপুর কানাপুকুর নামক স্থানে পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত সড়কে গাছ ফেলে বা ব্যারিকেড সৃষ্টি করে গাড়ি দুটির গতিরোধ করে।

এ সময় ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে গাড়ির যাত্রীদের জিম্মি করে ফেলে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। তাদের হামলায় গাড়িতে থাকা দুজন সাবেক চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রী আহত হন। পরে ডাকাতরা যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানান বাবার অমতে একটি বিয়ে ঘটনার নেপথ্যে জড়িত। পাত্র পক্ষ কোটচাঁদপুর যাবার পথে না জেনে ভুল পথে ভাঙ্গাব্রীজ অতিক্রমকালে রহস্যজনক ঘটনা ঘটে। তবে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

অভয়নগরে মা-বাবাকে মারধর ও মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগ, প্যাথলজির আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

সুন্দরবনের গহিনে বনদস্যুদের অস্ত্রভাণ্ডার, ১৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলায় মোটরসাইকেলসহ চালক গ্রেপ্তার

বিভিন্ন স্থানে মাটি কাটার মহোৎসব

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর