হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় পপি খাতুন নামে ২৬ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী।

রোববার রাতে উপজেলার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পপি একই গ্রামের আব্দুল বাছেরের স্ত্রী ও পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গা গ্রামের কানু মণ্ডলের মেয়ে।

এদিকে, ওই গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলে বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পপি। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে লাশ বাড়িতে আনার পর থেকেই পলাতক রয়েছেন তার স্বামী। মৃত্যু রহস্যজনক হওয়ায় জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা