হোম > সারা দেশ > খুলনা

আ.লীগ নেতা সাইফুজ্জামান পিকুল ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, যশোর

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলায় যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিকুল, তার স্ত্রী শেফালী জামান এবং দুই ছেলে তানজীব নওশাদ পল্লব ও তানভীর নওশাদ অর্ণবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

যশোরের সিনিয়র স্পেশাল জজ (জেলা জজ) নাজমুল আলম রোববার এই আদেশ দিয়েছেন। দুদকের আইনজীবী আশরাফুল আলম বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুজ্জামান পিকুলের বড় ছেলে তানজীব নওশাদ পল্লব নিষিদ্ধ ছাত্রলীগের যশোর জেলা সাধারণ সম্পাদক। গত বছরের ২৩ আগস্ট বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে ধরা পড়ে জেলে গিয়েছিলেন। পরে জামিনে বের হয়ে তিনি ফের ভারতে পালিয়ে যান বলে সংশ্লিষ্টদের ভাষ্য।

প্রধান অভিযুক্ত সাইফুজ্জামান পিকুল শেখ হাসিনার পতনের পরপরই যশোর ছেড়ে ঢাকায় আত্মগোপন করেন। সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যান বলে জনশ্রুতি রয়েছে। তার স্ত্রী শেফালী জামান ও ছোট ছেলে তানভীর নওশাদ অর্ণব কোথায় আছেন তা কেউ বলতে পারেন না। তাদের দীর্ঘদিন যশোরে দেখা যায় না।

দুদক যশোর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক এবং অনুসন্ধানকারী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে আসামি সাইফুজ্জামান পিকুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাইফুজ্জামান পিকুল, তার স্ত্রী ও সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে গত ২৯ মে আদালতে আবেদন করা হয়।

সাইফুজ্জামান পিকুল যশোর জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে সড়ক ও মহাসড়কের হাজার হাজার গাছ বিক্রি ও বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাটে অভিযুক্ত। সে সময়ে তিনি নিয়োগবাণিজ্য, জমি ইজারা ও দোকান বরাদ্দের টাকা আত্মসাতের মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জন করেছেন।

ঝিনাইদহে কৃষক দল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ

ঈদে নৌপথে বাড়তি নিরাপত্তায় কোস্ট গার্ড পশ্চিম জোন

শ্রীপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে দুই যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার গোপালপুর মাঠ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে কৃষকদল নেতা নিহত

মোংলায় বিদেশি মদসহ কারবারি আটক

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, দুই মামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আটক

এক সঙ্গে ৯ জনের জানাজা, পাশাপাশি দাফন

সংরক্ষিত আসনে প্রার্থী হতে খুলনার নেত্রীদের দৌড়ঝাঁপ

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ লাশ পরিবারের কাছে হস্তান্তর