হোম > সারা দেশ > খুলনা

খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তাজ গ্রেপ্তার

খুলনা ব্যুরো

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাবেক সহ-সভাপতি তসলিম হুসাইন তাজকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাজ হাসিনা সরকারের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহানগরীর ফরাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হতে পারে বলেও ডিবি সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতা পরিকল্পনা ও সরকারবিরোধী কার্যক্রমে দীর্ঘদিন ধরে তাজ সক্রিয় রয়েছেন। এছাড়াও নাশকতা কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, তসলিম হুসাইন তাজ বর্তমান সরকারবিরোধী কর্মকান্ডে জড়িত এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে খুলনায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা