হোম > সারা দেশ > খুলনা

দামুড়হুদায় ইজিবাইক–আলমসাধুর সংঘর্ষে মুয়াজ্জিন নিহত

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে বরকত আলি মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলার মুক্তারপুর মুল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বরকত আলি উপজেলার হাতিভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং হাতিভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলি জানান, সকালে মুয়াজ্জিন বরকত আলি কার্পাসডাঙ্গা বাজারে কেনাকাটা শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে মুক্তারপুর মুল্লাবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বরকত আলি মারা যান।

দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল