হোম > সারা দেশ > খুলনা

চিতলমারীতে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চা স্টল পরিদর্শন এমপি মশিউরের

উপজেলা প্রতিনিধি, (চিতলমারী) বাগেরহাট

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং প্রযুক্তিনির্ভর গবেষণামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে বাগেরহাটের চিতলমারীতে দিনব্যাপী “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নিয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক আবিষ্কার উপস্থাপন করেন।

শুক্রবার চিতলমারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালিত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর ধারণাগুলো সম্পর্কে খোঁজখবর নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মুরাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক গোলাম ফারুক বুলু,আমার দেশ চিতলমারী প্রতিধি একরামুল হক মুন্সিসহ চিতলমারী উপজেলার ১৪টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষ ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন|

প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রকল্প, স্টার্টআপ ধারণা এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন। এসব প্রকল্পের মধ্যে পরিবেশ সুরক্ষা, কৃষি উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে কার্যকর নানা উদ্ভাবনী চিন্তার প্রতিফলন দেখা যায়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ ও সৃজনশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।

শ্যামনগরে স্টার্টআপ বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী

চুয়াডাঙ্গায় পুশইনের প্রতিবাদে জামায়াতের সমাবেশ

যশোরে আদ্-দ্বীন হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

খুলনায় বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

ক্লিনিকে অপারেশন অসম্পন্ন রেখে চলে যান চিকিৎসক

মোংলায় কোস্টগার্ডের ঘাঁটিতে পরিকল্পিত হামলার অভিযোগ

অপারেশনের মাঝপথে পালালেন চিকিৎসক, ক্লিনিক সিলগালা

সালিসে গিয়ে হামলার শিকার জামায়াত নেতা

ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে