হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে মোটরসাইকেল জব্দ, স্বর্ণের বার উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে।

মেদিনীপুর বিওপি’র সদস্যরা গয়েশপুর কাদাবাগান এলাকায় অভিযান চালিয়ে এই বার উদ্ধার করে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানিয়েছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে মহেশপুর বিজিবি ব্যাটেলিয়নের অধীন মেদিনীপুর বিওপি’র নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে গয়েশপুর গ্রামের কাদাবাগান এলাকায় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়।

পরে জব্দকৃত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৬ টাকা।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা