হোম > সারা দেশ > খুলনা

সেফটি ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী গ্রেপ্তার

খুলনা ব্যুরো

খুলনার ডুমুরিয়া উপজেলায় সেফটি ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূ নাসিমা বেগমের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ৩ নং রূদাঘরা ইউনিয়নের খরসংগ গ্রামের একটি সেফটি ট্যাংক থেকে তার লাশ উদ্ধার হয়।

শনিবার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি শেখ শাহজাহান বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী ইব্রাহিম মোল্লা তার স্ত্রীকে হত্যা করে লাশ সেফটি ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখে। লাশ উদ্ধারের সময় গৃহবধূ নাসিমা বেগমের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত নাসিমার মেয়ে খাদিজা বেগম শুক্রবার বিকেল ৫টার দিকে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বাড়িতে বাবা-মা কাউকে দেখতে না পেয়ে রুদাঘরা গ্রামে তার নানা বাড়িতে মায়ের খোঁজে যায়। নানা বাড়িতে তার মা না যাওয়ায় পুনরায় বাড়িতে এসে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের বাড়ির আঙ্গিনায় সেফটি ট্যাংকের উপরে নতুন কাদামাটি দেখে সন্দেহ হলে ঢাকনা উঠালে মায়ের পা দেখতে পায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। ওই সময় গৃহবধূর স্বামী ইব্রাহিম মোল্লা পলাতক ছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ