হোম > সারা দেশ > খুলনা

তিন নেতাকে কঠোর নির্দেশনা তারেক রহমানের

আমার দেশে সংবাদ প্রকাশ করায়

উপজেলা প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহ-৩ আসনে কোনো গ্রুপিং থাকবে না, সকলকে একই সাথে বিএনপির জন্য কাজ করতে হবে। দল যাকে মনোনীত করবে তার পক্ষেই কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ বাসায় এক বৈঠকে ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনিকে ডেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনার কথা জানিয়ে দেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, দলের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। আপনারা এলাকায় যেয়ে একসাথে ভোটের জন্য কাজ করেন। কোনো রকম গ্রুপিং নয়। এর ব্যত্যয় হলেই কঠোর ব্যবস্থা।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

নির্দেশনা বিষয় নিয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমার দেশকে বলেন, আমি গ্রুপিং বুঝিনা, আমি সকলকে নিয়ে দলের জন্য কাজ করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাকে আমি সাধুবাদ জানাই। দলকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সকলকে এক মঞ্চে এসে দলীয় সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আমিরুজ্জামান খান শিমুল বলেন, দলের দুর্দিনে আমরা দু’জন এক সাথে কাজ করেছি, আগামীতেও করবো। এ নির্দেশনার প্রতি আমি শ্রদ্ধা জানাই।

মেহেদি হাসান রনি বলেন, আমাদেরকে অবশ্যই দলের নির্দেশনা অনুযায়ী সকলকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৩ আসনে বিএনপির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। দলটি একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। মনোনয়ন প্রত্যাশীরা যে যার মত নিজেদেরকে তুলে ধরছেন ভোটারদের কাছে। ফলে বৃহৎ এ দলটির সাধারণ নেতা-কর্মী ও সমর্থকরা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছে। বিষয়টি নিয়ে আমার দেশ পত্রিকায় ইতিমধ্যেই সংবাদ প্রকাশিত হয়েছে। যে কারণে ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কঠোর নির্দেশনার কথা জানিয়ে দেন।

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর লাশ সাতক্ষীরায়

বাগেরহাটে সড়ক এখন মরণফাঁদ, বাড়ছে ভোগান্তি

কালীগঞ্জে পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে ব্যবসা

যশোরে ‘সচ্ছল’ ৬২ নারীর হাতে ফ্যামিলি কার্ড

মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

শ্যামনগরে বজ্রপাতে মৎস্য ঘেরের শ্রমিকের মৃত্যু

যাত্রীবাহী বাসে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ছাত্রদল নেতার ধাওয়ায় ছাত্রলীগের মিছিল ছত্রভঙ্গ, আটক ৫