হোম > সারা দেশ > খুলনা

মোংলায় বিদেশি মদসহ কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত হলেন অভিজিৎ পাড়ই শান্ত, মোংলা চিলা বাজার দক্ষিন কানমারী এলাকার স্থানীয় বাসিন্দা।

শুক্রবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হারবারিয়া বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত মদ ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে কৃষকদল নেতা নিহত

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, দুই মামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আটক

এক সঙ্গে ৯ জনের জানাজা, পাশাপাশি দাফন

সংরক্ষিত আসনে প্রার্থী হতে খুলনার নেত্রীদের দৌড়ঝাঁপ

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ লাশ পরিবারের কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ

মোংলায় মাতম, একই পরিবারে ৯ লাশ

যশোরে এক মসজিদে ইতিকাফে বসেছেন বিদেশিসহ ১৬০০ মুসল্লি

রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত বেড়ে ১৪

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২