হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় কোরআন অবমামনার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা, আস্তানা ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে শামীম জাহাঙ্গীর (৫৫) নামে এক কথিত পীরকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তার আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম জাহাঙ্গীরের কোরআন অবমাননাকর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল বের করে তার আস্তানায় হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে এবং তার দরবারে ভাঙচুর করে। পরে গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ জানায়, এর আগেও ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীম জাহাঙ্গীরের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের হয় এবং তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হয়ে পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। হামলার ঘটনায় শামীম নিহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং লাশ দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২