হোম > সারা দেশ > খুলনা

বেনাপোল সীমান্তে ২টি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

ছবি: আমার দেশ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় অস্ত্র ব্যবসায়ী কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার ভোরে বেনাপোলের গাতিপাড়া গ্রাম থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী জানান, অবৈধ অস্ত্র মজুতের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে বেনাপোলের গাতিপাড়া গ্রামের ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির একটি পরিত্যক্ত গেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কারা এসব অস্ত্র মজুত করেছিল এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এদিকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী সময়ে আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত