হোম > সারা দেশ > খুলনা

মোংলায় পোর্ট পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলায় মোংলা পোর্ট পৌরসভার নতুন পৌর ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকাল ৪টায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি মো. মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. আবু হোসেন পনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “মোংলা পোর্ট পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করতে সরকার কাজ করে যাচ্ছে। নতুন এই পৌর ভবন নির্মাণের মাধ্যমে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত এবং মানসম্মত হবে।”

তিনি আরও বলেন, “পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করেই আমরা অবকাঠামোগত উন্নয়ন করছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ ও টেকসই পরিবেশ পায়।”

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসআর

সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

বাগেরহাটে আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই শহীদদের অধিকাংশই শ্রমিক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

মোংলায় সরকার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান

খুবি সাংবাদিক সমিতির সভাপতি ইব্রাহিম, সম্পাদক নাহিদ

সাবেক প্রতিমন্ত্রী, ৫ এমপিসহ আ.লীগের ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জনবল সংকটে চৌগাছা হাসপাতালের স্বাস্থ্যসেবা বিপর্যস্ত

খুলনা প্রেসক্লাবের মোস্তফা সভাপতি, সম্পাদক তরিক