হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় আঙিনার গর্তে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে বাড়ির আঙিনায় আবর্জনা ভর্তি গর্তের পানিতে ডুবে মাহিন নামে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির আঙিনায় আবর্জনার গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহিন সাড়াবাড়িয়া গ্রামের মামুন আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার বিকাল থেকে মাহিনকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে বাড়ির পাশের একটি আবর্জনার গর্তের কাছে মাহিনের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর গর্ত তল্লাশি করে তার লাশ উদ্ধার করে।

মাহিনের পিতা মামুন আলী জানান, গত রোববার (১২ এপ্রিল) বিকালে ঘর থেকে খেলা করার উদ্দেশ্যে বের হয়। এরপর তার আর কোনো সন্ধান মেলেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সোমবার সকালে বাড়ির পাশের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলা করার সময় অসাবধানতাবশত গর্তের ডুবাই পড়ে মাহিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কৃষকের বন্ধু হয়ে উঠছেন প্রতিবন্ধী কৃষি কর্মকর্তা মফিজ

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

রেলবাজার দোকান মালিক সমিতির উন্নয়নে বিএনপি নেতার অর্থ সহায়তা

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন: গোলাম পরওয়ার