হোম > সারা দেশ > খুলনা

হরিণাকুণ্ডুতে যুবকের গলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজের ৫ দিন পর এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুব‌কের নাম মিলন হো‌সেন (১৯)। সে হ‌রিণাকুন্ডু উপজেলার লক্ষীপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

নিহ‌তের পরিবারিক সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর সন্ধ‌্যায় মিলন মাগরিবের নামাজ পড়তে লক্ষীপুর নিজবাড়ী থেকে মহল্লার মসজিদে যায়। তারপর সে আর বাড়ীতে ফিরে আসেনি। অনেক খোজাখুজির পর মিলনকে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় জিডি করা হয়। নিখোঁজের ৫ম দিনের মাথায় শনিবার বি‌কে‌লে লক্ষীপুর গ্রা‌মের মাঠে কৃ‌ষি জমিতে কাজ করতে গি‌য়ে কৃষকরা মিলনের গ‌লিত মৃত‌দেহ দেখ‌তে পায়। প‌রে পারিবারের সদস্যরা লাশের পরনে থাকা কাপড় চোপড় দেখে মিলনকে সনাক্ত করে।

হ‌রিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

মোংলায় সরকার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান

খুবি সাংবাদিক সমিতির সভাপতি ইব্রাহিম, সম্পাদক নাহিদ

সাবেক প্রতিমন্ত্রী, ৫ এমপিসহ আ.লীগের ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জনবল সংকটে চৌগাছা হাসপাতালের স্বাস্থ্যসেবা বিপর্যস্ত

খুলনা প্রেসক্লাবের মোস্তফা সভাপতি, সম্পাদক তরিক

বসতঘরে বজ্রপাতে ভস্মীভূত সব, বাড়িতে না থাকায় বাঁচল পরিবার

ভেঙে পড়া সেতু মেরামতের উদ্যোগ নেই, ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোয় পারাপার

চুয়াডাঙ্গায় মাদকসেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড