হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি

ছবি: সংগৃহীত।

সাতক্ষীরা সীমান্ত এলাকায় উদ্ধার হওয়া প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে সাতক্ষীরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। এছাড়া আরো অতিথি ছিলেন সেক্টর কমান্ডর কমোহা মাসুদুর রহমান পিএসসি, জেলা প্রশাসক মিস কাউছার আজিজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মিজানুর রহমান শরিফ প্রমুখ।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন বিওপি এবং ব্যাটালিয়ন সদর পরিচালিত অভিযানে ৪৮ জন আসামিসহ মোট ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৭৩ কোটি ৭৫ লাখ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে আটক

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে প্রশান্ত কুমার আটক

মহেশপুরে ৪ বিঘা জমির গাছ কেটে দিল দুর্বৃত্তরা, দিশেহারা কৃষক

বাগেরহাটে পৌরসভায় কর মেলা শুরু

২১ বছর পর নিখোঁজ রতনের সন্ধান

রেললাইনে বসে মোবাইলে কথা, কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

শ্রীপুরে প্রতিপক্ষের হামলা, ২০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট

সুন্দরবনে কোস্ট গার্ড-বনদস্যুদের বন্দুকযুদ্ধে নিহত ১, আহত ২

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান