হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে চার বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক হওয়া চার বাংলাদেশি নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

৩ আগস্ট সকালে ভারতীয় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত জোড়পাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার বাংলাদেশ সীমান্তের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বাঘাডাঙ্গা বিওপি কমান্ডারকে অবহিত করেন, ভারতে অবৈধভাবে অবস্থান করা চার বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুইজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু।

বিএসএফ আটককৃতদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবির কাছে হস্তান্তর করে তাদের ফেরত নেওয়ার অনুরোধ জানায়।

বিজিবি উল্লেখিত চারজনের পরিচয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশ সীমান্ত পিলার ৬০/২৯-আর-এর কাছে শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকের পর বাংলাদেশি নাগরিকদের আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছ থেকে গ্রহণ করা হয়।

আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। এই তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল রাত ৯টার দিকে জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল

জীবননগরে তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড