হোম > সারা দেশ > খুলনা

বিএসএফের রাবার বুলেটে আহত যুবক যশোর হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, যশোর

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে বৈষ্ণববিহারী মণ্ডল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ২টায় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত বৈষ্ণববিহারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোপালচন্দ্র মণ্ডলের ছেলে। আহত বৈষ্ণব জানান, উন্নত চিকিৎসার জন্য ২৩ দিন আগে তিনি ভারতে গিয়েছিলেন।

মঙ্গলবার দিবাগত রাতে সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, আহতের শরীরে কয়েকটি স্থানে ক্ষত রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

২১ বছর পর নিখোঁজ রতনের সন্ধান

রেললাইনে বসে মোবাইলে কথা, কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

শ্রীপুরে প্রতিপক্ষের হামলা, ২০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট

সুন্দরবনে কোস্ট গার্ড-বনদস্যুদের বন্দুকযুদ্ধে নিহত ১, আহত ২

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

বাগেরহাটে জেলা পরিষদের বৃত্তি ও সংবর্ধনা পেলো ৪১৮ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র‍্যালি

রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মোংলা নদীতে বিরতিহীন ২ ফেরির যাত্রা শুরু

জীবননগরে শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু