হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে তেল মজুতের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

ছবি: আমার দেশ

কুষ্টিয়ার দৌলতপুরে জ্বালানি তেল মজুদের অভিযোগে মিরাজুল ইসলাম মিরাজ নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার সেন্টার মোড় এলাকায় ওই ব্যবসায়ীর জ্বালানী তেলের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে পেট্রোল মজুতের অভিযোগে তাকে অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জ্বালানি তেল মজুতের অভিযোগে উপজেলার সেন্টারমোড় এলাকায় ব্যবসায়ী মিরাজুল ইসলাম মিরাজ এবং মজনুর দোকান ও বাড়িতে তল্লাশি অভিযান চালায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ গুহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মিরাজের দোকানে ২১৪ লিটার পেট্রোল অবৈধভাবে মজুত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান চলাকালে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশসহ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তেল মজুতসহ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক