হোম > সারা দেশ > খুলনা

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

উপজেলা প্রতিনিধি, কচুয়া (বাগেরহাট)

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের কচুয়ায় গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় কচুয়া উপজেলা গেট থেকে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

​কর্মসূচিতে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা জামায়াতের আমির মো: রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।

সরকারের কঠোর সমালোচনা করে প্রধান অতিথি শেখ মনজুরুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জুলাই সনদের প্রতিফলন ঘটান, তাহলেই আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। অন্যথায়, গণভোটের রায়কে উপেক্ষা বা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে সারা বাংলাদেশে আবারও গণঅভ্যুত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে।

​

তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে দেশ পরিচালনা করার সুযোগ নেই। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি।

​

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা জামায়াতের সূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সেক্রেটারি শহিদুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

এমই

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক