হোম > সারা দেশ > খুলনা

হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করলেন চন্দন কুমার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা চন্দন কুমার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে আব্দুল্লাহ আল আনাস।

শুক্রবার বাঁশবাড়িয়া জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মুফতি গোলাম মুকতাদির তাকে কালিমা তাইয়্যিবা ও কালিমা শাহাদাত পাঠ করান।

এ সময় মুফতি গোলাম মুকতাদির নতুন মুসলিম আব্দুল্লাহ আল আনাসের জন্য উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন।

জানা গেছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজ ইচ্ছা ও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন চন্দন কুমার। ইসলাম গ্রহণের পর শুক্রবার নিজ গ্রামের মুসল্লিদের সঙ্গে প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করেন তিনি।

এ সময় মুসল্লিরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ইসলামের পথে অটল থাকার জন্য দোয়া করেন।

জুমার খুতবায় মুফতি গোলাম মুকতাদির ইসলামের শান্তি, মানবতা ও সহমর্মিতার শিক্ষা তুলে ধরে বলেন, ইসলাম মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের বার্তা দেয়।

স্থানীয় মুসল্লিরা বলেন, “স্বেচ্ছায় ইসলাম গ্রহণের মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আল্লাহ যেন তাকে ইসলামের পথে সুদৃঢ় রাখেন।”

ঘটনাটি এলাকায় ধর্মীয় ও সামাজিকভাবে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শিবিরকর্মী হত্যা মামলায় আসামির দাওয়াত খেলেন জামায়াত এমপি

সুন্দরবন রক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

চৌগাছায় নিখোঁজের একদিন পর দর্জির লাশ উদ্ধার

সরকার জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে: হুইপ বকুল

রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

অটোরিকশা চালকের গলা কাটার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বিআরটিসি বাসের পিছনের সিটে মিলল যুবকের লাশ

কোস্ট গার্ডের অভিযানে ২১ জেলে উদ্ধার, অস্ত্র জব্দ

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ ২ জনকে গুলি