হোম > সারা দেশ > খুলনা

মাগুরার শ্রীপুরে জিরা চাষে সফল হতে আগ্রহী কৃষক

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)

থোকায় থোকায় ঝুলে আছে সুগন্ধি জিরা। থোকার ফাঁকে ফাঁকে বেগুনি ছোট্ট ফুল পুরো দৃশ্যটাকে করেছে অপূর্ব। আশপাশের মাঠে কখনো জিরা চাষ হয়নি। তাই নতুন ফসল এলো এলাকায়। কৃষকরাও বেশ আগ্রহী এই মসলা চাষের বিষয়ে।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কৃষক মিন্টু সরকার। নিজের জমিতে জিরা চাষ করেছেন এবার। তিনি প্রথমবার চাষ করেই দারুণ সফলতা পেয়েছেন। দেশে সাধারণত জিরার চাষ উল্লেখযোগ্য নয়। তাই মসলার চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভর করতে হয় সারা বছর। তবে শ্রীপুরের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া জিরা চাষের জন্য যথেষ্ট উপযোগী বলে মত দিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

উপজেলার নাকোল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মিন্টু সরকার এখন এলাকায় জিরা কৃষক হিসাবে পরিচিত পেয়েছে। কারণ মাগুরা জেলায় এই প্রথম তিনি ১০ শতাংশ জমিতে পরীক্ষামূলক জিরা চাষ করেছে।

মিন্টু সরকার জানান, জিরা চাষ করা খুব ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও আমি করেছি। এটার দাম বেশি। কিন্তু চাষ করে জিরা পেতে হলে ধৈর্য থাকতে হবে। তবে কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শে তিনি সফলতা পেয়েছেন বলে জানান।

তিনি আরো জানান, তার উৎপাদিত জিরা সুগন্ধযুক্ত ও গুণগতভাবে উন্নত। এ সফলতার ফলে আশপাশের কৃষকরাও নতুন করে উৎসাহিত হচ্ছেন।

স্থানীয় কৃষকদের মতে, জিরা চাষ লাভজনক হলেও নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। বীজের সহজলভ্যতা, সঠিক পরিচর্যা এবং বাজারজাতকরণের সুযোগ থাকলে কৃষকরা আরও বড় পরিসরে জিরা চাষে যুক্ত হতে পারবেন। সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিক কৃষি প্রযুক্তির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে শ্রীপুর ও আশপাশের এলাকায় বাণিজ্যিকভাবে জিরা চাষের নতুন দ্বার উন্মোচিত হতে পারে বলে মনে করেছেন স্থানীয়রা।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, "আমরা জিরা চাষে সফল হয়েছি। শ্রীপুরের মাটি ও জলবায়ু মসলা জাতীয় ফসলের জন্য যথেষ্ট অনুকূল। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অধীনে কৃষকদের আরও উদ্বুদ্ধ করা হচ্ছে মসলা জাতীয় ফসল উৎপাদনে। বাজার ভালো এবং সবসময় দাম ভালো পাবেন, এমন মসলা উৎপাদন করলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবেন কৃষকরা। সঠিক প্রযুক্তি ব্যবহার করা গেলে এই অঞ্চলে জিরা চাষ লাভজনক হবে।"

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা