হোম > সারা দেশ > খুলনা

দুই স্ত্রীর বিভেদে প্রাণ হারালেন যুবদল নেতা

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের কচুয়া উপজেলায় দু’স্ত্রীর মধ্যে বিবাদের জেরে হামলায় জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিন্টু কচুয়া উপজেলার শিবপুর গ্রামের সরদার আবু বক্করের ছেলে।

তার দু’স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ের রয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। দুই বিয়ের কারণে মিন্টুর সংসারে অশান্তি চলছিল। সোমবার গভীর রাতে দু’স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে বাইরে থেকে ৮-১০ জন লোক এসে মিন্টুকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।

গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের সদস্যরা প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন বলেন, মিন্টুর দু’স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে গত রাতে বাইরে থেকে কিছু লোক এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাই।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, জাহিদুল ইসলাম মিন্টু পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন। আমরা শুনেছি তিনি মাদকাসক্ত ছিলেন। ওনার দুইটা স্ত্রীর মধ্যে কোন্দল চলছিল। এই জের ধরে বহিরাগত ৭-৮ জন লোক এসে ওনাকে হত্যা করে।

তিনি আরো বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক

নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনায় ইবিতে দোয়া

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২শ ভরি স্বর্ণ গায়েব