হোম > সারা দেশ > খুলনা

মাদক ব্যবসা ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে: আবু তালিব এমপি

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক বিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রশাসনকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শুক্রবার বিকালে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার সোয়াইবনগর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে নাগরিক সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন,পৌরসভার সাবেক কাউন্সিলর,মুক্তারহোসেন,মোজাম্মেলহক,শাহিনুররহমান,রাজুআহমেদ,জাফরুলইসলাম,হাসানুজ্জামান,মাওলানা সাবরুস সোবাহানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি এমপি মাওলানা আবু তালিব বলেন, আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের হামলার শিকার হয়েছেন পুলিশের একজন অবসর প্রাপ্ত এএসপি। যিনি একজন সহজ সরল এবং সমাজের সচেতন নাগরিক। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আজকে মাদক ব্যবসায়ীদের হাতে হামলার শিকার হতে হল। আড়পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে একটি চক্র কালীগঞ্জে মাদকের ব্যবসা চালিয়েছে। অনেকেই তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাননি। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। মাদক ব্যবসায়ীদের স্পষ্ট করে বলতে চাই, মাদক ব্যবসা ছাড়তে হবে, না হলে এলাকা ছাড়তে হবে। জনগণ এখন সচেতন। মাদক ব্যবসায়ীদের কোনো স্থান এ সমাজে হবে না।

কালীগঞ্জ থানার (ওসি) জেল্লাল হোসেন বলেন, যত বাধা আসুক এবং পুলিশের নামে যতই বদনাম রটাক মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এজন্য এজন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না

জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু