হোম > সারা দেশ > খুলনা

লেবাস পাল্টেও রক্ষা পেল না ৩৩ মামলার আসামি

যশোর অফিস

যশোরের মাদক ও অস্ত্র চোরাচালানের অন্যতম হোতা, চিহ্নিত সন্ত্রাসী, ৩৩ মামলার আসামি কাজী তারেক ওরফে তরিকুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দীর্ঘদিন ছদ্মবেশে আত্মগোপনে থাকা কাজী তারেককে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের খড়কি পূর্বপাড়া (কলেজ গেট) এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কাজী তারেক শহরের শংকরপুর সার গোডাউন এলাকার মৃত জালাল উদ্দিন ওরফে পিয়ারু কাজীর ছেলে। বুধবার ডিবি পুলিশের পক্ষ থেকে এতথ্য জানিয়ে বলা হয়েছে, তারেককে আদালতে সোপর্দ করা হচ্ছে।

ডিবি জানায়, গ্রেপ্তার তারেকের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তার মধ্যে একটি খুন, একটি অস্ত্র, দুটি বিস্ফোরক, ১৯টি মাদক, ছয়টি চোরাচালান এবং অন্যান্য চারটি। এগুলোর মধ্যে ১৫টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে কারণে তারেক দীর্ঘদিন লেবাস বদল করে আত্মগোপনে ছিল।

ডিবি আরও জানায়, ছদ্মবেশ ধারণ করে কাজী তারেক মাদক, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ চক্র নিয়ন্ত্রণ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।

এদিকে, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কাজী তারেক মূলত হেরোইনের হোল সেলার হিসেবে পরিচিত ছিল। সে যশোর ছাড়াও অন্যান্য জেলায় হেরোইন সরবরাহ করতো। এ কাজে সে একটি বিশাল চক্র গড়ে তোলে। এ চক্রের সদস্যরা মাদকের পাশাপাশি অস্ত্রের ব্যবসাও করে।

এরই মধ্যে বেশ কয়েকটি সন্ত্রাসী ঘটনা এবং একটি হত্যাকাণ্ডে তারেকের সম্পৃক্ততার বিষয়ে পুলিশ বেশ সক্রিয় হয়ে উঠলে আত্মগোপনে চলে যায় তিনি। ধারণ করে ছদ্মবেশ। তবে, তিনি কখনোই নিজের অবৈধ ব্যবসা ছাড়েনি বলে এলাকাবাসী জানিয়েছেন।

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ মিথ্যা: পুলিশ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি, বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ

সীমান্তের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূর

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ ও আন্তর্জাতিক বিচার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

রূপসা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

খানজাহান আলী দিঘির সেই কুমির অপসারণ

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত