হোম > সারা দেশ > খুলনা

বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছে সরকার

ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং দেশের মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস।

শুক্রবার বিকালে ঝিনাইদহের মহেশপুর শহরের ডাকবাংলো হলরুমে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি সাংবিধানিক অঙ্গীকার আর সে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি আরো বলেন, বিচার বিভাগের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। এ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, আদালতের অবকাঠামো উন্নয়ন, বিচারক সংখ্যা বৃদ্ধি এবং মামলাজট কমানোর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিচার প্রক্রিয়াকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে বিচার সেবা পেতে পারেন।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা বিচারব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল পুনরায় জোর দিয়ে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করতে যা যা করা দরকার, সরকার তাই করবে।

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামপালে খতমে কোরআন

জিয়ার শাহাদাতবার্ষিকীতে খুলনায় আলোচনা সভা

আমের আঁটি শ্বাসনালিতে আটকে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রদলের মামলায় আটক এনসিপি নেতাদের মুক্তি দাবি

ষাটগম্বুজ মসজিদ ও খান জাহানের মাজারে দর্শনার্থীদের ভিড়

খুলনায় পশু বিক্রি ও রাজস্ব আদায়ে রেকর্ড, হতাশায় বড় গরুর খামারিরা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গৃহহীন পরিবার পেল নতুন ঘর

গড়াই নদীতে ঝাঁপ, মা উদ্ধার, শিশু নিখোঁজ

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে: আইনমন্ত্রী