হোম > সারা দেশ > খুলনা

খুলনার নেভি অ্যাংকরেজ কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ ২১ জনের

আমার দেশ অনলাইন

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ অনন্য কৃতিত্ব অর্জন করেছে খুলনার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ। ইংরেজি ভার্সনের এই প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ৬১ জন শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছেন এবং ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছেন।

দক্ষিণ অঞ্চলে সুশৃঙ্খল পরিবেশ ও মানসম্মত শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসা এই প্রতিষ্ঠানটি এবারের এইচএসসি পরীক্ষায় অসাধারণ এই সাফল্য দেখাল। ৎ

উল্লেখ, এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীন মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে, যার মধ্যে নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ অন্যতম।

এর আগে প্রতিষ্ঠানটি ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল) হিসেবে তৃতীয় স্থান এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার মো. মাহবুব-ই-জামান (শিক্ষা), বিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (কলেজ) হওয়ার গৌরব অর্জন করেন।

পরীক্ষায় এই অভূতপূর্ব সাফল্যে স্কুল পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি (কমান্ডার, খুলনা নৌ অঞ্চল), অধ্যক্ষ, সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি আগামী দিনগুলোতেও সফলতার এ ধারাবাহিকতা বজায় রাখতে গভর্নিং বডির সভাপতি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক