হোম > সারা দেশ > খুলনা

পানগুছি নদীর ভাঙনে হুমকির মুখে ২ হাজার পরিবার

উপজেলা প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে ৩ গ্রামের দুই হাজার পরিবার। বুধবার বেলা ১১টায় এ হুমকি থেকে বাঁচতে ভুক্তভোগীরা ৫ কিলোমিটার বেরিবাঁধের দাবিতে মানববন্ধন করেন।

সরেজমিনে জানা গেছে, বাগেরহাটের মোরেলগঞ্জের নদীর তীরবর্তী হোগলাবুনিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা, বদনীভাঙ্গা, পাঠামারা, হাজিগঞ্জ বাজার অভিমুখী বলেশ্বর সীমান্তবর্তী তিন গ্রামের প্রায় ২ হাজার পরিবারের ৮ হাজার মানুষের এখানে বসবাস করেন। পানগুছি নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত সংগ্রাম করে যাদের জীবনযাত্রা। নতুন করে আবারও ভাঙনের মুখে রয়েছে বসতবাড়ি, ফসলি জমি, ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদনী ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, বিএস রহমতিয়া দাখিল মাদরাসা, ৪টি মসজিদ, বাটা বাজার, বদনীভাঙ্গা বাজার, পানগুছি বাজার ও হাজিগঞ্জ বাজার।

কৃষক আতাহার আলী শেখ, সালেহা বেগম, তোফাজ্জেল মাতুব্বর, আব্বাস ডাক্তার, সেলিম খান, বাবুল মাতুব্বার, ওবায়দুল মাতুব্বার বলেন, কয়েক বছর ধরে শুনে আসছি বেরিবাঁধ হবে, কবে হবে ভেরিবাঁধ? ছোটোবেলা থেকে দেখে আসছি নদী ভেঙে যাচ্ছে। অনেকেরই ৩০/৪০ বিঘা জমি নদীতে চলে গেছে। বাড়িঘর না থাকায় নিঃস্ব হয়ে পথে বসেছেন হাজারও পরিবার। সরকারের কাছে দাবি বদনীভাঙ্গা হয়ে হাজিগঞ্জ বাজার বলেশ্বরের সীমান্ত পর্যন্ত ৫ কিলোমিটার স্থায়ী বেরিবাঁধ হলে ৩ গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাপন আর ব্যাহত হবে না।

হোগলাবুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মো. শহিদুল ইসলাম বলেন, বেরিবাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হলেও কোনো প্রতিকার মেলেনি। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি ৫ কিলোমিটার বেরিবাঁধের।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, নদী ভাঙন প্রতিরোধে উপকূলীয় এ উপজেলায় কিছু অংশে বেরিবাঁধের কাজ চলমান রয়েছে। নতুন করে কয়েকটি স্থানে ভাঙনের কথা শুনেছি। বিষয়টি উপজেলা মাসিক সমন্বয়ে তুলে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী বলেন, ইতোমধ্যে পানগুছি প্রকল্পের মাধ্যমে ৬৫০ কোটি টাকার বেরিবাঁধের কাজ ২০২৩ সালে খাউলিয়া থেকে ফেরীঘাট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার এবং শ্রেণিখালী এলাকায় দেড় কিলোমিটার বেরিবাঁধের কাজ চলমান রয়েছে। ভাঙন কবলিত বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে। পরবর্তীতে ব্লগ ফেলা হবে। হোগলাবুনিয়ার ভাঙনের বিষয়টি তিনি অবহিত নন। স্থানীয়রা লিখিতভাবে জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক