হোম > সারা দেশ > খুলনা

ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় জুয়েল হোসেন (৪০) নামে এক ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে ইউপি সদস্য নজরুল ইসলাম ও তার সহযোগিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার মুক্তদাহ গ্রামের মসজিদ মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত জুয়েল মুক্তদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে। জুয়েল ভ্যানে করে বিভিন্ন এলাকায় কসমেটিকস বিক্রি করতেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মায়া খাতুন (৩৫) আহত হয়েছেন।

তার স্ত্রীর অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের সঙ্গে বিরোধের জের ধরে তার স্বামীর ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, নজরুল ইসলামের নেতৃত্বে বাবু হোসেন, সুমন হোসেন, ইদ্রিস আলী, নাহিদ হাসানসহ ৮ থেকে ১০ জন আমার স্বামীকে মারধর করে। আমি বারবার তাদের কাছে স্বামীর প্রাণভিক্ষা চেয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেনি।

পরিবারের অভিযোগ, ঘটনার পরপরই পুলিশের সহযোগিতা চাওয়া হলেও দ্রুত সাড়া পাওয়া যায়নি। এ কারণে হাসপাতালে নিতে বিলম্ব হয়েছে। ঘটনাটি থানা থেকে অল্প দূরত্বে ঘটলেও তাৎক্ষণিক পুলিশি হস্তক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা।

ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্বের বিষয়টি অস্বিকার করে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এমই

পুকুর থেকে চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার

বান্ধবীসহ এনসিপি নেতার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ, তুলকালাম কাণ্ড

পুলিশের জালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্র

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিক টুনির কারাদণ্ড

সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইনের চেষ্টা

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা হত্যা, জামায়াত অফিস ভাঙচুর

মেসির প্রতিকৃতি এঁকে আলোড়ন তুলেছেন শিল্পী শরীফুল

আশাশুনিতে নদীতে মাছ ধরার সময় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

খুলনায় গণপিটুনিতে চা দোকানি নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষকদল সভাপতি নিহত