হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, ভোগান্তিতে জনজীবন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আজ মৌসুমের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, ফলে জেলায় তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, যা তাপমাত্রার তীব্রতা আরও বাড়িয়ে দেয়।

কয়েকদিন আগেও জেলায় হালকা শীতের আমেজ থাকলেও হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। এক লাফে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও পরিবহন শ্রমিকরা।

যদিও এর আগে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়েছিল, বর্তমানে আবারও বৃষ্টির অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। তীব্র রোদের কারণে বাইরে কাজ করা মানুষের কষ্ট কয়েকগুণ বেড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২

মেহেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ২

ঝিনাইদহে সড়‌ক দুর্ঘটনায় নিহত যুবক

বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি